"হিন্দু ধর্মগ্রন্থে এক ঈশ্বর ??!!!" আমি জানি , কথাটা শুনলে অনেক ভাই বোনদের (হোক মুসলিম কিংবা অমুসলিম) মনে এই প্রশ্নটা জাগবে । জানি, কথাটা সাধারণ হিন্দু ভাই বোনদের কে একটু দ্বিধায় ফেলেতে পারে। কিন্তু , হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ অনুযায়ী ঈশ্বর মাত্র একজন। আগে সকল হিন্দু ভাই বোনদের কে বলছি, এই নোটটা আপনাদের বিশ্বাস কে খাটো করে দেখানোর জন্য না। এই নোটটা আমার কথা না। এই ণতে আমি বলছি আপনাদের ধর্মগ্রন্থ কি বলছে । এই নোট টা আমি লিখছি আপনাদের মুল ধর্মগ্রন্থের মুলবিশ্বাসের দিকে আহ্বান করার জন্য। আমার আগেও স্বামী বিবেকানন্দ , রাজা রামমোহন রায় প্রমুখ একই কথাই বলেছেন।
তাই আমি শুরু করছি আপনাদের পবিত্র গ্রন্থ ভগবদ গীতা দিয়ে।
১. ভগবদ গীতায় ঈশ্বরের ধারণা :
''সেসব লোক যাদের বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্খা, তারাই মূর্তি পূজা করে।'' (ভগবদ গীতা ৭:২০)
২.উপনিষদে ঈশ্বরের ধারণা
আগে বলে নেই উপনিষদ কি ?? উপনিষদ হচ্ছে হিন্দু ভাই বোনদের কাছে বেদের পরে , সবচেয়ে পবিত্র ধরম গ্রন্থ । সংস্কৃত ভাষায় , 'উপ' অর্থ 'কাছাকাছি', 'নি' অর্থ 'নিচে' এবং 'ষদ' অর্থ ছাত্র ।এখন আসল কথায় আসি ,
ছান্দোগ্য উপানিষদ , প্রাপাথাকা(অধ্যায়) ৬, শ্লোক ২, "এক্কাম এবাদিতিয়াম"অর্থাৎঃ ঈশ্বর এক ও অদ্বিতীয় ।
শ্বেতাশ্বত্র উপনিষদ অধ্যায় ৬ , শ্লোক ৯ "না চাস ইয়া কাসচিজ জানিতা না কাধিপাহ" অর্থাৎঃ" ঈশ্বরের কোন বাবা মা নেই, তার কোন প্রভু নেই"।
শ্বেতাশ্বত্র উপানিষদ, অধ্যায় ৪, শ্লোক ১৯ " na tasya pratima asti"(না তাস্যা প্রাতিমা আস্তি) অর্থাৎঃ" ঈশ্বরের কোন প্রতিমা নেই।"
৩। বেদে ঈশ্বরের ধারণা ঃ বেদ হল হিন্দু ধর্মে সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ। বেদ শব্দটি এসেছে "বিদ" থেকে যার অর্থ "জানা, পবিত্র জ্ঞান"। mainly প্রধানত চার ধরনের বেদ রয়েছে,
ক। রিগবেদ
খ। অথর্ব বেদ
গ। যজুর্বেদ ।
ঘ। সামবেদ ।
এখন আমরা দেখি বেদ অনুযায়ী ঈশ্বরের ধারণা ,
ঋগবেদ গ্রন্থ ১, পরিচ্ছেদ ১৬৪, অনুচ্ছেদ ৪৬ "সত্য একটাই। ঈশ্বর একজনই। জ্ঞানীরা এক ঈশ্বরকে ডেকে থাকেন অনেক নামে।"
যজুর্বেদ অধ্যায় ৩২, শ্লোক ৩ "na tasya pratima asti ..."( না তাস্যা প্রাতিমা আস্তি)
অর্থাৎঃ "ঈশ্বরের কোন প্রতিমা নেই, মূর্তি নেই, ছবি নেই।"
যজুর্বেদ অধ্যায় ৪০, শ্লোক ৯ “Andhatma pravishanti ye asambhuti mupaste”(আন্ধাস্মা প্রাভিসান্তি ইয়ে আসাম্ভুতি মুপাস্তে) আন্ধাস্মা মানে অন্ধকার, প্রাভিসান্তি মানে প্রবেশ করা, আসাম্ভুতি মানে প্রাকৃতিক বস্তু( পানি, আগুন, সাপ, মানুষ ইত্যাদি) মুপাস্তে মানে উপাসনা করা।
অর্থাৎঃ" তারা অন্ধকারে যাচ্ছে যারা আসাম্ভুতি মানে প্রাকৃতিক বস্তু(পানি,আগুন, সাপ, মানুষ ইত্যাদির) উপাসনা করে"
রিগবেদ গ্রন্থ ৮, পরিচ্ছেদ ১, শ্লোক ১ এ বলা হয়েছে ""Ma cid anyad vi sansata sakhayo ma rishanyata""অর্থাৎ "বন্ধুগণ, একমাত্র ঈশ্বরকে ছাড়া কার ও উপাসনা করো না, শুধুমাত্র উনার ই প্রশংসা করো ।"
এই ছোট একটি নোটের মাধ্যমে আমরা আশা করি বুঝতে পারলাম যে , হিন্দু ধর্ম গ্রন্থ অনুযায়ী , ঈশ্বর মাত্র একজন। আমাদের শুধু তার ই উপাসনা করা উচিত ।আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ আমাদ্র জ্ঞান দান করুন । আমিন ।